মেঘনায় দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী ট্রলার ডুবি।৭ আরোহী উদ্ধার 

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনায় দুটি নৌযানের সংঘর্ষে লবণবাহী ট্রলার ডুবি।৭ আরোহী উদ্ধার 
শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।ঘন কুয়াশায় ভোলার মেঘনা নদীতে দুটি নৌযানের সংঘর্ষে ‘দোলারা’ নামের একটি লবণবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার তুলাতলি পয়েন্ট ও ইলিশবাড়ি-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

লবণবাহি ট্রলার ডুবিখবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোন ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে একটি বেসরকারি ডুবুরি দলের সহায়তায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু হয়।

ট্রলারশ্রমিক বিল্লাল হোসেন জানান, গতকাল সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দোলারা-৩ ট্রলারে করে প্রায় ৩০০ টন লবণ বোঝাই করে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। পথে চট্টগ্রাম চ্যানেলে দুপুরের খাবার শেষে আবারও যাত্রা শুরু করেন।

রাতে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় পৌঁছলে হঠাৎ ঘন কুয়াশার মধ্যে পড়ে ট্রলারটি দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। এ সময় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলায় ফাটল ধরে এবং দ্রুত পানি ঢুকতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও কাছাকাছি পৌঁছানোর পর সেটি সম্পূর্ণভাবে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা মাঝি–শ্রমিকসহ সাতজন আরোহী নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন। তবে দুর্ঘটনায় কেউ হতাহত কিংবা নিখোঁজ হয়নি বলে জানান তাঁরা। ট্রলারটিতে থাকা বিপুল পরিমাণ লবণ নদীতে ডুবে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ট্রলারের মালিকপক্ষ।

এ বিষয়ে ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, উদ্ধারকাজ চলছে। ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৭৫ টন কাঁচা লবণ ডুবে গেছে, যার মূল্য প্রায় ১৭ লাখ টাকা। ঘন কুয়াশার কারণে অপর জাহাজটিকে কেউ শনাক্ত করতে পারেনি।

ওসি আরও বলেন, ট্রলারের মালিকপক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৫   ২৩১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল
ভোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৮ জন আটক
ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি

আর্কাইভ