ভোলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় বিদেশী পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

 

অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার

রোববার (২৮ ডিসেম্বর) ভোর রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। রাসেল মেম্বার ওই এলাকার ফরিদ মাঝির ছেলে এবং ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের শরিফ খাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশী পিস্তল, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি রাউন্ড গুলি, ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, রাসেল মেম্বার দীর্ঘদিন ওই এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেন। এছাড়াও সে একাধিক অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। আটককৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৬   ৭৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ