বোরহানউদ্দিনে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুসহ আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।

 

বোরহানউদ্দিনে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ভোলার লালমোহন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ইদারার মুলকেন্দ্র মাদ্রাসার সামনের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৩২৫৯৭) নামের একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিতে থাকা ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা আরও ৩ জন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ডের বাসিন্দা আমার দেশ লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের মেয়ে আজমির আমরিন (২০), এই উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নের আবু তাহেরর ছেলে মিজান ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরামপুর ৪নং ওয়ার্ডের দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে মো: রিয়াজ উদ্দিন নিহত হন।

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি’

গুরুত্বর আহত অপর দুইজন সিএনজি ড্রাইভার তাজল ও ফারহান নামক এক কিশোরকে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে হাসপাতালে আনেন। অবস্থা অবনতি হলে তাদেরকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদেরও অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৫৩   ৯০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ