মনপুরায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল মেকারকে আটক করেছে।

 

মোস্তফা মেম্বার ও বেলাল মেকারকে

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে রোববার দুপুর ১টায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. মোস্তফা এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বেলাল মেকার।

মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, ‘অপারেশন ডেবিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

 

বাংলাদেশ সময়: ১৮:১৮:২১   ৩২০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ