ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ৭, আহত অর্ধশতাধিক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ৭, আহত অর্ধশতাধিক
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



 খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ৭, আহত অর্ধশতাধিকশুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার পর হাইমচরের হামিদচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাতের অন্ধকার ও ঘন কুয়াশার মধ্যে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনে অংশ নেওয়া যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট-৩ লঞ্চটিকে।

যাত্রীরা অভিযোগ করেন, ঘন কুয়াশা থাকা সত্ত্বেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের ফলে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনার পরপরই অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে নিহতদের মরদেহ ও গুরুতর আহত যাত্রীদের নিয়ে জাকির সম্রাট-৩ লঞ্চটি জরুরি চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৪:৩১   ১২৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ