বোরহানউদ্দিনে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরহানউদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বোরহানউদ্দিনে পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এ বিষয়ে সবাইকে সচেতন হয়ে নিয়ম মেনে ভোট প্রদানের আহ্বান জানাই।

সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিয়মাবলি, আবেদন প্রক্রিয়া, নির্ধারিত সময়সীমা, ব্যালট প্রেরণ ও গণনার পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, দায়িত্ব পালনের কারণে যারা নির্বাচনী এলাকায় উপস্থিত থাকতে পারবেন না, তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। সবাইকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সময়মতো আবেদন ও ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

অবহিতকরণ সভাটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০:৫৬:১০   ৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ