চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নারী দালালকে আটকের পর জরিমানা
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



চরফ্যাশন প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তার স্বজনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে আছমা বেগম (২৬) নামে এক নারী দালালকে আটকের পর জরিমানা করা হয়েছে।

নারী দালাল আছমা বেগম (২৬)

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বর থেকে নৌবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


‎আটক আছমা বেগম চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ইউসুফের স্ত্রী।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, চরফ্যাশন হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাসপাতালের পরিবেশ নষ্ট করে সাধারণ রোগীদের হয়রানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকসহ নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:১৭:১৩   ১১৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ