ওসমান হাদির মৃত্যুতেআজ রাষ্ট্রীয় শোক

প্রথম পাতা » জাতীয় » ওসমান হাদির মৃত্যুতেআজ রাষ্ট্রীয় শোক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী ডেক্স।।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

 

ওসমান হাদি। ছবি : সংগৃহীত

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ওইদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে (ওসমান হাদি) মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে হাদি মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌঁনে ছয়টায় ঢাকায় পৌঁছে ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বাংলাদেশ সময়: ৯:৩৩:৩৯   ১৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
আইনশৃঙ্খলা নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, গণমাধ্যমে হামলা নিয়ে উদ্বেগহার্ডলাইনের নির্দেশ ইসির
ওসমান হাদির মৃত্যুতেআজ রাষ্ট্রীয় শোক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

আর্কাইভ