লালমোহন ও চরফ্যাশনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

প্রথম পাতা » কৃষি ও প্রকৃতি » লালমোহন ও চরফ্যাশনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫ লাখ টাকা
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার ॥ ভোলাবাণী

ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

লালমোহন ও চরফ্যাশনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন কাশেম মিয়ার বাজার এবং লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় পরিচালিত এ অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ধারা ৫ লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে তেঁতুলিয়া ব্রিকসকে ২ লাখ টাকা এবং ইউসুফ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৫ লাখ টাকা।এছাড়া অভিযানে ইট পোড়ানোর চুল্লি ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ১ লক্ষাধিক কাঁচা ইট ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম। অভিযানে তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মো. তোতা মিয়া। সার্বিক সহযোগিতা প্রদান করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৪৪   ২৯৪ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও প্রকৃতি’র আরও খবর


গঙ্গাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
বোরহানউদ্দিনে উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
ভোলায় ফিলিপাইনি ব্লাক আখ চাষে নতুন সম্ভাবনা
বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট
তজুমদ্দিনে বোরো ধানের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, দাম নিয়ে শঙ্কা ॥
ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত

আর্কাইভ