ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।। 

ভোলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নিউজ–২৪ টেলিভিশনের জুন্নু রায়হান এবং সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক যুগান্তরের এম হেলাল উদ্দিন বিজয়ী হয়েছেন।

সভাপতি জুন্নু রায়হান  সম্পাদক হেলাল উদ্দিনশুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

সংগঠনটির মোট ৩৪ জন ভোটারের মধ্যে ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো. মনজুর আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে মো. মহিউদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৯টি পদের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৩৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটের ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন জুন্নু রায়হান। সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে বিজয়ী হন কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন এম হেলাল উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন আরিফ হোসেন লিটন। অর্থ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে জয়ী হন জুয়েল সাহা বিকাশ। দপ্তর সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন ইমতিয়াজুর রহমান।

নির্বাহী সদস্য পদে ২২ ভোট পেয়ে জসিম রানা, ২০ ভোট পেয়ে ছিদ্দিকুল্লাহ এবং ১৪ ভোট পেয়ে ছোটন সাহা নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নজরুল হক অনু, সময় টেলিভিশনের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন এবং ডিবিসি নিউজের প্রতিনিধি অচিন্ত মজুমদার।

সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১০:০৯:৩৭   ১৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ