র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলা হানাদারমুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় আজকের দ্বীপজেলা ভোলা।

 

ভোলায় হানাদারমুক্ত দিবসের র‌্যালী

১০ ডিসেম্বর (বুধবার) ভোলা মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভোলার বীর মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণী–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, ফজলুল রহমান বাচ্চু মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানাস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


 

বাংলাদেশ সময়: ২১:৩৯:১৭   ১১৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ