কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন

প্রথম পাতা » চরফ্যাশন » কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



চরফ্যাশন প্রতিনিধ।। ভোলাবাণী।।

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চরফ্যাশনের খানদানি হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় সর্বসম্মতভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবসভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা ও রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাওলানা রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।

সভার প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমারদেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম. লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

এছাড়া সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ (বাণিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন)–কে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—

মো. জুলকার নাঈম (শীর্ষ নিউজ ও বাণিজ্য প্রতিদিন), মো. আলমগীর হোসেন টিপু (বরিশাল বাণী), প্রভাষক ফুয়াদ (দৈনিক নিরপেক্ষ), এইচ নোমান (ভোলা টাইমস), মো. নুরনবী (দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো. হাবিবুর রহমান (নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম. আমির হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি এ. আর. সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৮:০৯:২২   ১২৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


ভোলা-৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ ইসলামী আন্দোলনসহ ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫ প্রার্থী
চরফ্যাশনে পর্যটক আছে নেই শৌচাগার
ভোলা-৪ আসনে বিএনপি ও ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প

আর্কাইভ