নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় ভোলায়ও কর্মবিরতি চলছে।

 

নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মবিরতিতে অংশ নেন।

ভোলা সদর উপজেলার চরসেমাইয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মেজবাহ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি, টাইম স্কেল, বেতন-গ্রেড সংশোধন ও নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলেও আশ্বাস ছাড়া কার্যকরের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলার পূর্ব ইলিশার পরিবার কল্যাণ পরিদর্শিকা আফিয়া আক্তার বলেন, “আমরা বছরের পর বছর মাঠে কাজ করি। পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিয়েও কাজ করি। অথচ আমাদের ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি।”

উপালোর ভেদুরিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হাসনা হেনা জানান, “নিয়োগবিধি বাস্তবায়নে স্পষ্ট নির্দেশনা নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে।

তারা জানান, সমস্যার সমাধান না হলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।

এদিকে কর্মবিরতির কারণে পরিবার পরিকল্পনা দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম গর্ভনিরোধক বিতরণ, পরিবার কল্যাণ সংক্রান্ত পরামর্শ, জরুরি ফলোআপসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। সেবাপ্রার্থীদের অনেককে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

স্থানীয়রা মনে করছেন, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘস্থায়ী কর্মবিরতি চলতে থাকলে সার্বিক সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটবে। দ্রুত সুরাহার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৮   ৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ