ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



আরিয়ান আরিফ ।।ভোলাবাণী।।

প্রান্তিক খামারিদের রক্ষায় ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর নামে কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের  বিক্ষোভবুধবার (৩ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন কাজী ফার্মসের ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে প্রান্তিক খামারি রক্ষা পরিষদ–এর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রান্তিক খামারিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কাজী ফার্মসের সিন্ডিকেটের কারণে খামারিরা জিম্মিদশায় পড়েছেন। কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে প্রতিষ্ঠানের দাদন ব্যবসা প্রান্তিক খামারিদের ক্ষতিগ্রস্ত করছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোলা নদীবেষ্টিত দ্বীপ জেলা। এখানে প্রায় ২০ লাখ মানুষের বসবাস, আর ছোট-বড় মিলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার প্রান্তিক পোল্ট্রি খামারি। জেলার বাইরে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় স্থানীয় খামারিদের উৎপাদিত মুরগি ভোলাতেই বিক্রি করতে হয়। কিন্তু কন্ট্রাক্ট খামারিদের কম খরচে উৎপাদন করা ব্রয়লার নিয়মিতভাবে স্থানীয় বাজারে ছাড়ায় প্রান্তিক খামারিরা লোকসানে পড়ছেন। এর ফলে একের পর এক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে; হাজারো মানুষ বেকারত্ব ও দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছেন।

খামারিরা জানান, তারা কাজী ফার্মসের কাছ থেকে বাচ্চা ও ফিড নিয়ে উৎপাদন করে ন্যায্য মূল্য পেতে চান। তাই ভোলায় কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করে প্রান্তিক খামারিদের বাঁচিয়ে রাখার আহ্বান জানান। বক্তারা আরও সতর্ক করে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপরিকল্পিত সিদ্ধান্ত না নিলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—প্রান্তিক খামারি রক্ষা পরিষদের আহ্বায়ক মো. ইসমাইল গোলদার, যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হাসান, আব্দুর কাদের বিপ্লব, মো. হারুন, মো. সিরাজ, মো. সুমন, মো. কালু খলিফা, মো. হেলাল খান প্রমুখ।

পরে মানববন্ধন শেষে কাজী ফার্মসের ভোলা ব্রাঞ্চের ইনচার্জ সালাউদ্দিন পলাশের মাধ্যমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৪   ২৭৬ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ