ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



আশিকুর রহমান শান্ত।। ভোলাবাণী।।

এক হাজার পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস টিম। আটকৃত যুবক সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মিলনের পুত্র তামিম হাসান। তামিম উত্তর ভোলার একজন দুদর্শ মাদক কারবারি এবং প্রভাবশালী পরিবারের ছেলে। পুলিশ জানান তামিম দির্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।

আটক মাদক কারবারি তামিমমঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সন্দেহজনক ভাবে তল্লাশি করলে তামিমের বহনকৃত ব্যাগের মধ্যে একটি লেডিস পার্সব্যাগে মিলে ১ হাজার পিস ইয়াবা।

আটকৃত তামিম বলেন, আমি কক্সবাজারের একটি হোটেল থেকে এই ইয়াবা সংগ্রহ করে ভোলায় নিয়ে আসার পথে ইলিশা ঘাটে পুলিশের অভিযানে আটক হই।

জানা যায়, রাজাপুরের ইউনিয়ন পরিষদের বর্তমান এক মেম্বার ও ক্লোজারবাজার এবং শান্তিরহাট-তুলাতুলী এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিরা এ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত।

ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা প্রতিদিনের ন্যায় আজ ইলিশা ঘাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা কালে, সন্দেহ জনক ব্যাক্তি তামিমের বহনকৃত ব্যাগ সার্চ করলে নীল রঙের ৫টি প্যাকেটে মোট ১ হাজার পিচ ইয়াবা সহ তাকে আটক করি।

আটক তামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩০:১৮   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ