খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী ডেক্স।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

আজ সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বয়সজনিত নানা জটিলতায় খালেদা জিয়া গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২:০১:৩৪   ৩০২ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা
সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা
ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল
মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই’

আর্কাইভ