ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিন উপজেলায় পরকীয়া প্রেম ও পূর্ব বিরোধের জেরে সেলিম (৪৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে দুই পায়ের রগ কেটে ফেলে দেয় বলে অভিযোগ করেছে পরিবার।

 

নিহত সেলিম

নিহত সেলিম চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষের হাওলা গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে। সোমবার দুপুরে সুরাতহাল ও ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের স্ত্রী রেখা বেগম জানান, তার স্বামী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। দুই মাস আগে চুরির অপবাদ দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। গত শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। রাতভর নির্যাতনের পর গুরুতর অবস্থায় তাকে বাড়ির পাশের একটি দোকানের সামনে ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে রবিবার বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

রেখা বেগম অভিযোগ করেন, প্রতিবেশী মাসুমা বেগমের সঙ্গে পূর্ব বিরোধের জেরে একই এলাকার আনোয়ার, সিরাজ, রায়হান, রহিম, বায়জিদ ও নিরব মিলে পরিকল্পিতভাবে সেলিমকে হত্যা করেছে।

অভিযুক্তদের পরিবারের দাবি, চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে গণপিটুনিতে আহত হয় সেলিম।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জাবেদ ইমরান বলেন, সেলিমের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান জানান, সেলিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৫   ৩১৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি বিভাগের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত ॥

আর্কাইভ