ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



খলিল উদ্দিন ফরিদ,ভোলাবাণী

ভোলায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস, ভোলার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ হল রুমে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও গুণিজনদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ভোলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। শিক্ষক সংকট, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের ঝরে পড়া, প্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ বৃদ্ধি ও অভিভাবক সচেতনতা—এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ন পরামর্শ প্রদান করেন।

দুদিনের রাষ্ট্রীয় সফরে ভোলায় এসে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, ভবিষ্যৎ প্রজন্ম তত দক্ষ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। এ জন্য মাঠপর্যায়ের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শিশুদের শিক্ষায় আগ্রহ তৈরি করতে বিনোদনমূলক ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন করাও শিক্ষকদের দায়িত্ব। শ্রেণিকক্ষে নিয়মিত ও আধুনিক পদ্ধতিতে পাঠদান শিক্ষার মান নির্ধারণে মূল ভূমিকা রাখে। মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

সভায় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা,অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিরাজুল ইসলাম উকিল,বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন,উপপরিচালক জয়নাল আবেদীন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম

অংশগ্রহণকারী শিক্ষকরা আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ে এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোলার শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে।

ছবি: সংযুক্ত

খলিল উদ্দিন ফরিদ

ভোলা সংবাদদাতা

তারিখ ২৯/১১/২৫

বাংলাদেশ সময়: ১৮:৩৯:১১   ৩৫৩ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ