ডাব রপ্তানির নতুন দিগন্তডাবে সমৃদ্ধ হচ্ছে ভোলার অর্থনীতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডাব রপ্তানির নতুন দিগন্তডাবে সমৃদ্ধ হচ্ছে ভোলার অর্থনীতি
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



খলিল উদ্দিন ফরিদ,ভোলাবাণী।।
নদী, নৌকা আর মাছ এই তিনটি শব্দই বহুদিন ধরে ভোলার পরিচয় বহন করেছে। মেঘনা তেতুলিয়ার স্রোতধারা ঘেরা এই দ্বীপজেলা যেন ছিল জেলেদের জীবন কথার প্রতি”ছবি। কিš‘ সময় বদলেছে। একসময় যেখানে সাগরের নোনা জলের ভয়ে কৃষকরা আবাদ করতে সংকোচ বোধ করতেন, সেই জমিতেই এখন সারি সারি ডাবগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভোলা আজ শুধু নদী মাছের জেলা নয়, ধীরে ধীরে পরিণত হচ্ছে দেশের নতুন “ডাবের জেলা” হিসেবে।

 

ভোলার বাড়ির আঙ্গিনায় নারিকেল গাছ।

বাংলাদেশের দ্বীপের রাণী খ্যাত জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার বেষ্টিত সবুজ শ্যামল এক অঞ্চলে নতুনভাবে আলোচনায় এসেছে ডাব চাষ। এখন অনেকের মুখে এক কথাই শোনা যায়“ডাবেই ভোলার ভাগ্য বদলাচ্ছে।” ভোলার অনুকূল আবহাওয়া, লবণাক্ততা সহনশীল মাটি এবং নদীঘেরা প্রকৃতি নারকেল গাছ বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী। জেলার প্রায় প্রতিটি বাড়ির উঠোনে দেখা যায় এক বা একাধিক নারকেল গাছ। তবে সাম্প্রতিক বছরগুলোতে চাষাবাদ আর ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, এখন এটি রূপ নিয়েছে বাণিজ্যিক উৎপাদনে। মনপুরা,বোহানউদ্দিন,লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও দৌলতখান উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে হাজার হাজার একর জমিতে ডাব চাষ হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, ধান বা অন্য ফসলের তুলনায় ডাব চাষে খরচ কম, পরিশ্রম কম, কিন্তু আয় অনেক বেশি।

লালমোহনের কৃষক মোজাম্মেল মিয়া বলেন, “আগে ধান চাষ করতাম, লাভ হতো না। এখন এক একর জমিতে প্রায় ৮০/১০০টি নারকেল গাছ আছে। বছরে কয়েকবার ডাব বিক্রি করা যায়, ফলে সারাবছর আয় থাকে।” একসময় মৌসুমি আয়ের ওপর নির্ভরশীল কৃষকরা এখন সারা বছর ডাব বিক্রি করে উপার্জন করছেন। এতে শুধু কৃষকের জীবনযাত্রার মানই উন্নত হয়নি, বেড়েছে গ্রামীণ অর্থচক্রের গতি। ভোলার ডাব এখন শুধু স্থানীয় বাজারেই নয়, বরং দেশের বড় শহরগুলোতেও ব্যাপক চাহিদা তৈরি করেছে। প্রতিদিন ভোলা থেকে শত শত ট্রাক ও লঞ্চযোগে ডাব ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা, সিলেটের বাজারে যাচ্ছে। ডাব পরিবহনের সঙ্গে জড়িত রয়েছে পরিবহন শ্রমিক,মাঝি, পাইকার ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ। এখন অনেক তরুণ উদ্যোক্তা অনলাইনেও ডাব বিক্রি শুরু করেছেন। ফেসবুক পেজ, অনলাইন মার্কেটপ্লেস কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি অর্ডার নিচ্ছেন তারা। ডাবের পানি এখন আন্তর্জাতিক বাজারে ‘হেলদি ড্রিংক’ হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিমধ্যে ভোলার কিছু উদ্যোক্তা ডাব ও নারকেল ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে ভোলাকে একটি ডাব প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব, যা দেশীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। ডাব চাষ পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই কৃষির উদাহরণ হতে পারে। এটি একদিকে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলাতেও ভূমিকা রাখছে।

লালমোহন ডাব ও নারিকেল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, বাজারে ডাবের অনেক চাহিদা রয়েছে। আমাদের এই জেলায় ২০০টির অধিক আড়ৎ এর আওতায় অন্তত ২৫০০ থেকে ৩০০০ হকার বিভিন্ন এলাকা থেকে ডাব কিনে আনেন। তাদের থেকে আবার আমরা ওইসব ডাব কিনে দেশের বিভিন্ন এলাকায় পাঠাই। বছরের ৬ মাস বাজারে ডাবের চাহিদা বেশি থাকে। তবে গড়ে আমরা এই জেলা থেকে প্রতি মাসে দেশের বিভিন্নস্থানে অন্তত ১০ থেকে ১১ কোটি টাকার ডাব পাঠাতে পারি। এতে করে ভোলা অর্থনীতি কিছুটা হলেও সমৃদ্ধ করা সম্ভব হচ্ছে। ভোলা কৃষি অফিস সূত্রে জানা যায় ভোলায় প্রায় ১৮৫০ হেক্টর জমিতে ১৮ লক্ষ ২৭ হাজার গাছ রয়েছে।বছরে প্রায় ১৫০০০ হাজার মেট্্িরকটন ডাব উৎপাদন করা হয়।যা বিক্রি হয় প্রায় ১১ কোটি টাকা ।অফিস সুত্রে আরো জানা যায় সরকার খামার বাড়ি প্রকল্প হতে বশত বাড়িতে উৎপাদন কিভাবে বাড়ানো যায় এবং দীর্ঘমেয়াদি রোগ বালাই রোধে ফার্টিলাইজার সহ প্রতি বছর গড়ে ত্রিশ হাজার নারিকেল চারা বিনামুল্যে বিতরণ করেন।ডাব উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা ও গ্রাম ভিত্তিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেখভাল করছেন।

 

দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর আগে ডাব সাজাচ্ছেন শ্রমিকরা।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক বলেন, ডাব চাষ করলে কম শ্রম ও স্বল্প খরচে ভালো লাভবান হওয়া যায়। এছাড়া বারো মাসই ডাব বিক্রি করতে পারেন কৃষকরা। যার জন্য এরইমধ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের প্রশিক্ষণ দিয়ে ডাব চাষে উদ্বুদ্ধ করতে কয়েকটি প্রদর্শণী দেওয়া হয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে জেলায় বাণিজ্যিকভাবে ডাব চাষ বৃদ্ধি পাবে। এ জন্য কেউ আগ্রহী হলে আমরা তাকে প্রশিক্ষন ও প্রয়োজনীয় পরামর্শসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের সর্বো”চ চেষ্টা করবো। ডাব ভিত্তিক এই কৃষি বিপ্লব ভোলার গ্রামীণ অর্থনীতিকে দিয়েছে নতুন প্রাণ, নতুন পরিচয় এবং অসংখ্য মানুষের জীবনে এনে দিয়েছে আশার আলো বলছেন দ্বীপজেলাবাসী। আগে যেখানে অনেক কৃষক আবাদি জমিতে কম লাভজনক ফসল উৎপাদন করে টিকে থাকতে হিমশিম খেতেন, এখন সেই জমিতেই ডাবের বাগান গড়ে আয় বাড়াচ্ছেন কয়েকগুণ। ডাব চাষের জন্য প্রয়োজন কম সার, কম শ্রম এবং তুলনা মূলকভাবে কম ঝুঁকি, ফলে নতুন কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন এ খাতে। স্থানীয়দের ভাষায়, “ডাব এখন শুধু ফল নয়; এটি ভোলার মানুষের স্বপ্ন।”

তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরাসহ জেলার বিভিন্ন উপজেলায় ডাবের বাগান এখন এক নতুন দৃশ্যপট তৈরি করেছে যেখানে সবুজ সারির পর সারি ডাবগাছ দাঁড়িয়ে আছে সমৃদ্ধির প্রতীক হয়ে। ফলে ভোলার পরিচয় বদলে যাচ্ছে এখন এটি নদী, মাছ,ধান আর সুপাড়ির পাশাপাশি পরিচিত হচ্ছে “ডাবের জেলা” নামেও। কৃষিভিত্তিক এই নবযাত্রা দ্বীপজেলার মানুষের মনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা ভোলাকে দেশের অন্যতম প্রধান ডাব উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৭   ১৩৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ