রহস্যময় বস্তা খুলতেই চমকভোলায় মিলল ৫০ কেজির বিরল কচ্ছপ

প্রথম পাতা » প্রধান সংবাদ » রহস্যময় বস্তা খুলতেই চমকভোলায় মিলল ৫০ কেজির বিরল কচ্ছপ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।

ভোলায় বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরাণগঞ্জ এলাকায় স্থানীয়দের চোখে পড়ে কচ্ছপটি। পরে বন বিভাগ এসে এটিকে উদ্ধার করে।

 

৫০ কেজির বিরল কচ্ছপ

স্থানীয়রা জানান, ভোরের দিকে রাস্তায় পড়ে থাকা একটি রহস্যময় বস্তা দেখে সন্দেহ হলে তা খুলে দেখেন ভেতরে একটি বড় আকৃতির বিরল কচ্ছপ। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কোনো অসাধু চক্র পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় প্রাণীটি কোনো বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটিকে নিরাপদে রেখে সকালে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,“উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ৫০ কেজি। এটি অত্যন্ত বিরল একটি প্রজাতি, যা ক্রমেই বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। ধারণা করা হচ্ছে জেলেরা সাগর বা নদী থেকে ধরে পাচারের সময় ফেলেছে অথবা পড়ে গেছে। কচ্ছপটি আহত না হলেও দুর্বল, তাই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, কচ্ছপটিকে দুই–একদিন পর্যবেক্ষণে রাখার পর সম্পূর্ণ সুস্থ হলে এটিকে সুবিধাজনক স্থানে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

উদ্ধার হওয়া কচ্ছপটি দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবেশপ্রেমীরা এটিকে বিরল প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৩   ১৯৪ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ