লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



লালমোহন প্রতিনিধি ॥ভোলাবাণী।।

ভোলার লালমোহন উপজেলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের লাঙলখালী এলাকার বীরবিক্রম স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা ফুটবল একাদশ বনাম ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)

টান টান উত্তেজনার মধ্যদিয়ে নির্ধারিত ৯০ মিনিট খেলা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে ৪-৫ গোলে জয়ী হয় ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ। টুর্নামেন্টের সহযোগিতা করেছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে চ্যা¤িপয়ন ট্রফি তুলেন দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর একটি মুক্ত পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজন থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:১৪:৫৩   ২৭২ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ডোপ টেস্টে ইয়াবা-গাঁজার অস্তিত্ব, গ্রেপ্তার ৩
সরকারের ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব: পার্থ
দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
দৌলতখানে চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক গ্রেপ্তার
‘আল্লাহ চাইলে ভোলায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব’ভোলার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই: পার্থ
আট বছর পর ভোলা থেকে মন্ত্রী, পার্থের আগমনে উৎসবের আমেজ
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‍্যালি
পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের অংশগ্রহণমনপুরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমোহনে ৫ গোডাউনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ ৫.৫ টন নিষিদ্ধ পলিথিন

আর্কাইভ