স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী
দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ ২০২৫ সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে শিবির ভোলা শহর শাখা এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে সুসংগঠিত দাওয়াত, শক্তিশালী প্রশিক্ষণ ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ, আদর্শ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানান তিনি।
খুনি হাসিনাকে একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না তাকে হাজার বার ফাঁসি দিলেও এত গণহত্যার সুষ্ঠু বিচার হবে বলে আমার মনে হয় না।
শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে হত্যা করে লাশের উপরে পৈচাশিক ভাবে ফুর্তি করা হয়েছে। সেই হাসিনাকে আবার আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রকে হুশিয়ার করে বলতে চাই, কখনো বন্ধু হতে হলে জুলুমকারীকে গণ হত্যাকারীকে আশ্রয় দিয়ে বন্ধু হওয়া যায় না। বন্ধু থাকতে চাইলে বন্ধুত্বসুলভ আচরণ করা শিখুন। প্রভুত্ব এবং দালালি দুইটা একসাথে চলে না। প্রভুত্ব এবং দালালি একসাথে করতে আসবেন না সাবধান। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে পারলেই এই গণহত্যার বিচার পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি এই বন্ধু প্রতিম রাষ্ট্রকে অনুরোধ জানাবো এই গণহত্যাকারীকে ফিরিয়ে দিন।
তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় গড়ে তুলতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।
ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম, ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।

সমাবেশে বক্তারা বলেন, জ্ঞানের আলোয় আলোকিত শিক্ষার্থীরাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, ত্যাগ, আনুগত্য ও একাগ্রতা একটি আদর্শিক আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভোলার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। এতে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ করণীয়, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রতিনিধিদের জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ৭:০৯:৩৭ ৯৬ বার পঠিত |