অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু

প্রথম পাতা » দক্ষিণ আইচা » অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



 

---

ভোলাবাণী।।চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা চাপায় আঁখি নূর (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার দক্ষিণ আইচা থানার বাবুরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আঁখি নূর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং নজরুলনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শারেক খালি এলাকার বোরাক চালক আরিফের মেয়ে।

শিশুর দাদি শাহানুর বেগম জানান, বিকাল ৫টায় তার নাতনি আখি নূর স্থানীয় বাবুরহাট বাজারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বিশ্বাস বাড়ী সংলগ্ন স্থানে এলে একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। সহপাঠীরা ঘটনাটি তাদেরকে জানালে তারা আঁখি নূরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

দক্ষিণ আইচা থানার ওসি মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২০:৪৭:১২   ৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু
চাঁদা না পেয়ে হয়রানির অভিযোগ চরফ্যাশনে নিরাপত্তা চেয়ে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা
বিদ্যুৎস্পৃষ্টে নিহত আঃ জলিলের পরিবারকে গরু ও আর্থিক সহায়তা প্রদান
শিক্ষিকার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জামসহ তরুণী উদ্ধার, উদঘাটন হয়নি রহস্য
দক্ষিণ আইচায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশে ধর্ষণের প্রতিবাদে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
দক্ষিণ আইচায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।
দক্ষিণ আইচা কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
৪৭ নংচর কচ্ছপিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

আর্কাইভ