শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোলাবাণী ডেক্স।। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পর এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরে।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে (নোটেড)।”

ভারত জানায়, তাদের নিকটতম প্রতিবেশী বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে তারা। দুই দেশের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে ভারত সব সময় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক, ভারতের লক্ষ্য থাকবে- বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা, যাতে দেশটির শান্তি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ২০:৩১:২৬   ১৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
গণতন্ত্রের ধারা বহমান রাখতে সুষ্ঠু নির্বাচন করতে হবে: তারেক রহমান
ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই
প্রস্তাবনা নিয়ে প্রশ্ন৫০ লাখ প্রবাসীর ভোট নেওয়ার উদ্যোগ
সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেনির্বাচনী ট্রেনে উঠেছে দেশ
আজকের দিন শুধু বন্ধুদের জন্য
১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

আর্কাইভ