আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল

প্রথম পাতা » চরফ্যাশন » আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



---

চরফ্যাশন অফিস, ভোলা বানী।।

বাংলাদেশ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, জামায়াত মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ  মাওলানা মোস্তফা কামাল বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। জনগণের প্রত্যাশা মতো কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে পারেনি। যে দলের নেতা কর্মীরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত তারা কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে। কেউ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কেউ আবার দেশের অর্থ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। এই দলগুলোকে জনগণের দেখা শেষ। বিগত দিনে জামায়াতের কোন এমপি মন্ত্রী কিংবা নেতা কর্মীদের গায়ে দুর্নীতির কাদা লাগেনি। এখন জনগণ মনে করছে জামায়াতে ইসলামী’র দ্বারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই  দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে জামায়াতে ইসলামী’র নেতৃত্বে সরকার গঠিত হবে, ইনশাআল্লাহ।

শুক্রবার( ১৪ নভেম্বর) দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী মটর সাইকেল র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেছেন।

মোস্তফা কামাল আরো বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে  যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে বেকারত্ব দূর করবে। বেকারত্ব দূর করলে দেশে অপরাধের প্রবণতা অনেকাংশ কমবে।

চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে এমপি প্রার্থী  মোস্তফা কামাল বলেন, আপনারা আমাকে দাড়িপাল্লায় ভোট দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দিলে চরফ্যাশনকে মাদকমুক্ত করে শান্তির জনপদে রূপান্তর করবো।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী  মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, চরফ্যাশন আইনজীবী সমিতির সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন,সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম,  জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী  মাওলানা আবুল কাশেম,  সহকারী সেক্রেটারী  এডভোকেট এনামুল হক রায়হান, মাওলানা মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মহিববুল্লাহ, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, পৌর আমীর অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম

প্রমুখ।

এর আগে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে প্রায় দুই হাজার মটর সাইকেলের বহর চরফ্যাশন থেকে শুরু হয়ে শশীভূষণ থানা, দক্ষিণ আইচা থানা ও দুলার হাট থানার বিভিন্ন এলাকা ঘুরে চরফ্যাশন সদরে এসে শেষ হয়। চলমান  বহরের অগ্রভাগে থেকে ছাদখোলা গাড়ি থেকে হাত উচিয়ে মানুষকে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী’র এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১২   ৬৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড

আর্কাইভ