ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা

প্রথম পাতা » দৌলতখান » ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে গণসংবর্ধনা
বুধবার, ১২ নভেম্বর ২০২৫



ভোলাবাণী।।দৌলতখান প্রতিনিধি:

ভোলা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন করে জেলার মানুষের বেকারত্ব দূর করা হবে।

 

গণসংবর্ধনায় বক্তব্য রাখছেন ভোলায় বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম

বুধবার বিকেলে দৌলতখান উপজেলা সদর চত্বরে দৌলতখানবাসীর আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সকালে ঢাকা থেকে লঞ্চে করে দৌলতখানে পৌঁছান হাফিজ ইব্রাহিম। ভোলার সীমানায় তার লঞ্চ প্রবেশ করলে মেঘনা নদীতে শত শত ট্রলারে করে জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ‘ধানের শীষ’-এর পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নদীপথ।

অনুষ্ঠানে হাফিজ ইব্রাহিম বলেন,১৯৯১ সালে আপনাদের মাঝে এসে কাজ শুরু করেছিলাম। এখনও করছি, ভবিষ্যতেও করবো। এবারের লক্ষ্য—ভোলা ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূর করা।”

তিনি আরও বলেন, দৌলতখান ও বোরহানউদ্দিন থেকে কিশোর গ্যাং ও মাদক ব্যবসা নির্মূল করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের যথাযথ মূল্যায়ন করা হবে।

গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন,আজকের এই জনসমাগম প্রমাণ করে দৌলতখানবাসী হাফিজ ইব্রাহিমের পাশে রয়েছে। তিনি জয়ী হলে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩০   ৩০৯ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু, পানিবন্দি শতাধিক পরিবার
দৌলতখানে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
ভোলার দৌলতখান দক্ষিণ মাথা মেইন সড়কে ‘মরণফাঁদ’: সংস্কারের অভাবে চরম দুর্ভোগে জনজীবন
দৌলতখান থানার অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে দৌলতখানে মানববন্ধন ও বিক্ষোভ
দৌলতখানের চরে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার, পালালেন অভিযুক্ত
মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার চোরাই পেট্রোল উদ্ধার
নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত: দৌলতখানে পাষণ্ড বাবা গ্রেফতার
দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
কোস্টগার্ডের অভিযানে দৌলতখান থেকে ২ মাদক কারবারি আটক

আর্কাইভ