ভোলাবাণী।।চরফ্যাশন ব্যুরো।।
দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় পিংকি আক্তার নামের এক নারী উদ্যোক্তা হয়রানি এবং তার ব্যবসা প্রতিষ্ঠান লুটসহ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে।
গত শনিবার অনাকাঙ্খিত ঘটনার পর থেকে এই নারী উদ্যোক্তা নিরাপত্তাহীনতায় হতাশা আর আতংকে দিন কাটাচ্ছেন। তার জীবনের নিরাপত্তার স্বার্থে দুস্কৃতিকারীদের নাম জানাতে তিনি রাজি হননি। পিংকি বলেন,তাদের নাম বললে এরা আমার বড় ধরনের ক্ষতি করতে চাইবে । তাই এদের নাম বলছি না। এ বিষয়ে থানায় জিডি করবো। আমার প্রত্যাশা সরকার আমার মতো নারী উদ্যোক্তাদের নিরাপত্তায় এগিয়ে আসবেন।
বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ আইচা বাজারের প্রয়োজন সমবায় সমিতির লিমিটেড’র কার্যালয়ে গ্রাহক আয়োজিত সংবাদ সম্মেলনে, নারী উদ্যোক্তা পিংকি আক্তার এমন অভিযোগ করে বলেন, গত ১০বছরে আমি নিজের চেষ্টায় প্রয়োজন নামে একটি গ্রæফ অব কোম্পানী প্রতিষ্ঠা করে উপজেলার দুলারহাট এবং দক্ষিণ আইচা এলাকায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠান করেছি। এসব প্রতিষ্ঠানে এলাকার বেকার অনেক নারী পুরুষের কর্ম সংস্থান হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষ লাভবান হচ্ছেন । ১৫ দিন আগে এসব প্রতিষ্ঠান চালাতে হলে আমার কাছে ১৫লক্ষ টাকা চাঁদা দাবী করে একটি অসাধু চক্র। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। ১নভেম্বর দুস্কুতিকারীরা সমিতির ভুয়া গ্রাহক দাঁড় করিয়ে গ্রাহকদের টাকা নিয়ে আমি পালিয়ে যাচ্ছি এমন গুজব ছড়িয়ে আমাকে সমিতিতে আটক করে গ্রাহকদের জমাকৃত টাকা দাবী করেন। আমাকে আটকের খবর পেয়ে সমিতির অনেক গ্রাহক এসে দুস্কুতিকারীদের হীন কর্মকান্ডের প্রতিবাদ করলে তারা সমিতির অনেক গ্রাহককেও মারধর করেন। পরে থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টি আপোষ হয়।
সংবাদ সম্মেলনে উদ্যোক্তা পিংকিং আক্তার দুস্কুতিকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার মতো নারী উদ্যোক্তার পিছনে না লেগে, নিজেরা প্রতিষ্ঠান তৈরি করুন , আমার মতো কর্মসংস্থান তৈরী করুন।
এঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে প্রয়োজন সমবায় সমিতির গ্রাহক শাহানাজ, মরিয়ম ও রাছেল বলেন, এই সমিতিতে আমরা টাকা জমা রেখে নিয়ম অনুসারে ভালো মুনাফা পাই। এর মধ্যে প্রয়োজন হাউজিং থেকে আমাদের কেউকেউ জমিও কিনেছেন। সমিতির মালিক পিংকি আক্তারের কথা ও কাজে আমরা অমিল পাইনি।
গ্রাহক রাসেল বলেন, আমাদের সমিতি নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সমিতির কেউ না,চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে তারা সমিতিকে ধব্বংশ করার ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে সমিতির অর্ধ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, প্রয়োজন সমিতির মালিক পিংকি পালিয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে একদল লোক তার সঙ্গে ঝামেলা করছে এমন খবরে আমরা তাকে নিরাপত্তা হেফাজতে এনেছি। পরবর্তীতে কোন গ্রাহক মামলা না করায় বিষয়টি সমাধা করে দিয়েছি।
বাংলাদেশ সময়: ২০:২৯:৪১ ৯৫ বার পঠিত |