নির্বাচনী প্রচার ও র‍্যালি অনুষ্ঠিতভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি

প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনী প্রচার ও র‍্যালি অনুষ্ঠিতভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।। 

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপি থেকে ভোলা-১ (ভোলা সদর) আসনে জোটের মনোনয়ন না পেলেও নিজস্ব দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র দল।

ভোলায় বিজেপির  প্রচারনবুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভোলার নতুন বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে গরুর গাড়ি মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করে দলটি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জেলা কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা গরুর গাড়ি মার্কাসহ নানা স্লোগান দিয়ে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন জানান।

বিজেপির এ কর্মসূচিকে ঘিরে জনমনে কিছুটা শঙ্কা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শেষ হয় র‍্যালিটি।

র‍্যালি শেষে এক পথসভায় দলটির জেলা সাধারণ সম্পাদক আলহাজ মোতাছিম বিল্লাহ বলেন,“আপনারা কেউ হতাশ হবেন না। ভোলা-১ আসনে বিজেপির দলীয় প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।”

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিক টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ জামাল উদ্দিন চকেট, জেলা ছাত্র সমাজের সভাপতি মানোষ ঘোষ শান্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উল্লেখ্য, মনোনয়নকে কেন্দ্র করে গত ১ নভেম্বর বিএনপি ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ভোলা সদর উপজেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। পরে ৩ নভেম্বর ভোলা সদর-১ আসনে বিএনপি থেকে আলহাজ গোলাম নবী আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়।

বিজেপি মনোনয়ন না পাওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অবশেষে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঘোষণা দেন, “ভোলা-১ আসনে আমি আমার দলের প্রতীক গরুর গাড়ি মার্কায় নির্বাচন করবো।”

বুধবারের প্রচারণা ও র‍্যালি ছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৪   ২৩৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ