ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫



আশিকুর  রহমান শান্ত।। ভোলাবাণী।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে ভোলার শহরের আলীয়া মাদ্রাসা সড়ক পুরাতন লঞ্চঘাট স্ট্যান্ড থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৬৭৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর ভোলা শাখা। পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার নেতৃত্বে এ অবৈধ পলিথিন ব্যাংক জব্দ করা হয়।

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দঅবৈধ পলিথিন ব্যাগ এর প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। জব্দ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।

 

 

ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করি। যার প্রতিটির ওজন ১১৩ কেজি করে। ছয়টি বস্তায় মোট ৬৬৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড দক্ষিণ জোন এর সহায়তায় জব্দকৃত মালামাল নষ্ট করা হয়। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবেশ ঠিক রাখার জন্য ভোলা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:১৯   ১৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
“অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার”
এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় ভোলায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা বন্ধের দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ

আর্কাইভ