দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ

প্রথম পাতা » ঢাকা » দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ
রবিবার, ২ নভেম্বর ২০২৫



ভোলাবাণী ডেক্স।। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি শক্তিশালী সংসদ, যা গণতন্ত্র বাস্তবায়ন করবে।

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ

শনিবার (১ নভেম্বর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি মনে করি এটি দেশের জনগণের প্রয়োজন নয়। কিছু উপদেষ্টাদের জন্য হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু সাধারণ জনগণের জন্য নয়।”

হাফিজ উদ্দিন আরও বলেন, “আমাদের প্রয়োজন একটি নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। যে সংসদ এই সনদ বাস্তবায়ন করবে এবং গণতন্ত্রকে বিকশিত করতে সক্ষম হবে, সেই সংসদই গুরুত্বপূর্ণ। বিএনপি অনিচ্ছার সত্ত্বেও যৌক্তিক বিষয়গুলো মেনে চলছে, তবে সনদে এমন কিছু যোগ করা উচিত নয় যা আগে ঐকমত্য কমিশনের আলোচনায় হয়নি।”

তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ভুলিয়ে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতার জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছে।”

হাফিজ উদ্দিন আহমদ সতর্ক করেন, “আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। আমরা স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।”

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে বিএনপি অনেক কিছু মেনে চলেছে, কিন্তু এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন ও সংসদ, যা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ৯:৫২:৪০   ১০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ
পিজি হাসপাতালে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে
প্রস্তাবনা নিয়ে প্রশ্ন৫০ লাখ প্রবাসীর ভোট নেওয়ার উদ্যোগ
সাধারণ মানুষও কৌতূহলী হয়ে উঠেছেনির্বাচনী ট্রেনে উঠেছে দেশ
১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে
এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, দলগুলো একমত
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
কারফিউয়ের মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান
কাঁপছে গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

আর্কাইভ