এম.শাহরিয়ার ঝিলন।।ভোলাবাণী
তরুণ উদ্দ্যোক্তা সমাবেশ অনুষ্ঠানে বক্তারা দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে তরুন উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভূক্তি জোড়দার করার দাবী জানান। তারা আরোও বলেন, বাংলাদেশেকে সত্যিকারের উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে হলে তরুণ, শিক্ষিত উদ্দ্যোক্তারা অর্থনৈতিক কর্মকান্ডে সরাসরি জড়িত হতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোলা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান।
কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলা টিম লিডার মোসাম্মৎ রাশেদা বেগমের সংঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন, প্রথম আলো জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত উল্যাহ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশন ভোলা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আইয়ুব আলী।
ভোলার বিভিন্ন অঞ্চল থেকে ২৫ জন তরুণ, সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা, সাংবাদিক প্রতিনিধি অংশগ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিনিময় করে বক্তব্য রাখেন।
মুল প্রবন্ধ উপস্থাপনায় জনাব আইয়ুব আলী বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘ ২৬ বছর ধরে ভোলা এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করছে। ভোলায় বর্তমানে কোস্ট এর ১লক্ষ ৭৯ হাজার সদস্য রয়েছে যার মধ্যে প্রায় ৪০% সদস্য হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। কোস্ট ফাউন্ডেশন প্রয়োজনীয় আর্থিক ও কারিগরী সহযোগীতা নিশ্চিত করার মাধ্যমে তরুন, শিক্ষিত এবং বেকার যুবকদের এই ক্ষুদ্র উদ্যোগ কর্মসুচির সাথে জড়িত করার চেষ্টা করে যাবে।
সফল কৃষি উদ্যোক্তা মোঃ ওসমান গনি বলেন, যেকোনো কাজ করতে হলে প্রথমে ছোট আকারে শুরু করা উচিত, কারন হঠাৎ করে বড় আকারে ব্যবসা ও কৃষি খামার করতে গেলে আর্থিক ক্ষতির ঝুঁকি বেশি থাকে। আমি প্রশিক্ষণ নিয়ে মাংস ব্যবসা শুরু করে ভোলাতে হালাল মাংস বিক্রির সার্টিফিকেট পেয়েছি, বর্তমানে আমার সাথে ১০জন উদ্যোক্তা কাজ করছে। আমি উদ্যোক্তাদের জন্য সরকারের নিকট সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবী জানিচ্ছি।
লিপি বেগম, কুটি শিল্পের উদ্যোক্তা বলেন আমি কোস্ট ফাউন্ডেশনের ১টি ছাগল সহায়তা পেয়ে ছাগলটি পালন করে বর্তমানে ছাগলের সংখ্যা ৫টি এছাড়াও হাঁস-মুরগীও পালন করছি। নারীরা প্রশিক্ষণ ও সহায়তা পেলে সামাজিক বাধা অতিক্রম করে পারিবার ও নিজেকে স্বালম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।
প্রথম আলো জেলা প্রতিনিধি মোঃ নেয়ামত উল্যাহ বলেন, আমাদের ভোলার উদ্যোক্তারা নিজ উদ্যোগে অনেক দূর এগিয়ে গেছে, তবে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে ভোলা দুর্যোগের ঝুঁকিপ্রবন এলাকা তাই তাদের উদ্যোক্তা হওয়ার পরিকল্পনায় অবশ্যই দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা থাকা জরুরি। তরুনদের প্রতি আহব্বান আপনারা যে কাজই করবেন তা অবশ্যই গুনগতমান অক্ষুণ রেখে করবেন তাতে সুনাম ও ব্যবসা দ’ুই বৃদ্ধি পাবে।
সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন বলেন, তরুনরা চাকুরীর দিকে না ঝুঁকে উদ্যোক্তা হন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো আপনার পাশে আছে, প্রথমে ক্ষুদ্র থেকেই শুরু করুন এবং সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করে স্থীর ভাবে কাজ করে যান সফলতাই আসবেই।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে বলেন, নিজে উদ্যোক্তা হন, অন্যকে উৎসাহিত করুন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি দপ্তরগুলোর আপনাদের পাশে আছে এবং থাকবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান, বলেন, আমাদের দেশে আগামী অর্থনীতি ও উন্নতি যুব সমাজের হাতে, ভোলা ভৌগলিক ভাবে কৃষির জন্য উত্তম স্থান, এই সুবিধা সকলে কাজে লাগাতে হবে, প্রত্যেকের যার যতটুকু সুযোগ আছে তা দিয়ে ক্ষুদ্র আকারে হলেও উদ্যোক্তা হওয়ার আহব্বান জানাচ্ছি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ আপনাদের সাথে রয়েছে।
কোস্ট ফাউন্ডেশনের রাশিদা বেগম বলেন, তার সূচনালগ্ন থেকেই গ্রামীণ অর্থনীতি ও উদ্যোক্তা তৈরিতে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে আগামীতে এধারা অব্যাহত থাকবে এবং সরকারের নিকট উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদানে ব্যবস্থা করার আহব্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২১:৫৩:৪০ ১২৫ বার পঠিত |