ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।ভোলায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা, উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসময় মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।সমাবেশ শেষে দলীয় কার্যালয় জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হুমায়ুুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি মো. ইয়ারুল আলম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিপু, সদস্য সচিব বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনে বিএনপি যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৩৫   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুন্নু সম্পাদক হেলাল
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা হানাদারমুক্ত দিবস পালিত
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
১০ ডিসেম্বর: ভোলার ইতিহাসে দীপ্ত বিজয়ের দিন
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
ভোলার রাজাপুরে এক হাজার পিচ ইয়াবা সহ কারবারি আটক
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
লালমোহনের নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ

আর্কাইভ