আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম

প্রথম পাতা » চরফ্যাশন » আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



বক্তব্য রাখছেন নাজিম উদ্দিন আলমভোলাবাণী।। চরফ্যাশন অফিস।।

 সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম জামায়াতে ইসলামিকে উদ্যেশ্য করে বলেছেন, আপনাদের ন্যায় আমাদের ও হাজার হাজার নেতাকর্মী হত্যা ও গুম করেছিল আওয়ামী লীগ। তাদের বিচার করতে হলে একটি নির্বাচিত টেকসই সরকার প্রয়োজন।  আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়।  আপনারাও যদি তাদের সাথে সুর মিলান তাহলে এটা ভাল হবে না। আপনাদেরকে চিন্তা করতে হবে  একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য।  জনগণ যাদের ভোট দিবে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।

জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষে  রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে  গতকাল রবিবার বিকেলে চরফ্যাশন শহরের সদর রোডে

 উপজেলা বিএন পি এবং দলটির সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেছেন,  আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা ওয়াজেদ ১৯৯৬ সালে মাথায় পট্টি বেধে, হাতে তসবিহ নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে ২১ বছর পর ক্ষমতায় এসেছিলেন , জামায়াতও ১৯৪৭ সালের জন্য ক্ষমা চেয়েছে; কিন্তু বিএনপি ক্ষমা চাওয়ার দল নয়। বিএনপি এমন কাজ করেনা যার জন্য ক্ষমা চাইতে হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে  উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর  ছায়েদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৬   ২২১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা
২৬ চিকিৎসকের পদ শূন্য, সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

আর্কাইভ