১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ

প্রথম পাতা » তজুমদ্দিন » ১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



আবদুল মান্নান তামিম।।ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলকার মৎস্য আড়ৎতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট বড় ১৯টি মৎস্য আড়ৎ ব্যবসায়ী দোকান ঘর এবং পাশে থাকা বরফ কারখানার কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে।এতে মালামাল সহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুড়ে যাওয়া দোকান মালিকরা জানিয়েছেন।

 

স্লুইসগেট মাছ ঘাট অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার দৃশ্য

রবিবার (১৯ অক্টোবর) ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টার সময়। স্থানীয়রা এসে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত কেউ বলতে পারেনি। তবে স্থানীয়রা ধারণা করছেন- কোনো দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো,কামাল উদ্দিন বলেন, ভোর রাতে সাড়ে ৪ টার দিকে হঠাৎ খবর পাই মাছ ঘাটে আগুন লাগছে, এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন প্রশাসন এসে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আগুনে পুড়ে যাওয়া দোকানিরা ঘুরে দাঁড়াতে পারবো।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো,মুখলেসুর রহমান বলেন,ভোর রাত ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৬   ১৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫
তজুমদ্দিনে অভ্যন্তরীণ জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনবাসনে সেমিনার অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আর্কাইভ