চুল ও ত্বকের যত্নে চালের পানি

প্রথম পাতা » প্রধান সংবাদ » চুল ও ত্বকের যত্নে চালের পানি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



অনেকেই রান্নার আগে চাল ধুয়ে ফেলে দেন পানি। তবে এই পানি প্রাকৃতিক ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর, যা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞদের মতে, চালের পানি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চুলও স্বাস্থ্যকর ও শক্তিশালী থাকে।

 

চুল ও ত্বকের যত্নে চালের পানি

চালের পানির উপকারিতা:
১) ত্বক প্রশমিত করে: এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে শান্ত রাখে ও জ্বালাপোড়া ভাব কমায়।
২) ত্বক পরিষ্কার রাখে: ময়লা ও দূষণ অপসারণে সাহায্য করে, ফলে ত্বক স্বাস্থ্যকর ও উজ্জ্বল হয়।
৩) বার্ধক্য রোধে সহায়ক: অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট ও খনিজ পদার্থ ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে।
৪) ভিটামিন ও খনিজে সমৃদ্ধ: ভিটামিন বি, ই, ফলিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল ও পুষ্টিগুণসমৃদ্ধ রাখে।

ব্যবহার পদ্ধতি:
১) ফেস টোনার হিসেবে: চালের পানি মুখে লাগিয়ে হালকা ম্যাসাজ করুন।
২) ফেস প্যাক হিসেবে: অন্যান্য প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করুন।
৩) চুলের কন্ডিশনার হিসেবে: চুলে ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা ও শক্তি বৃদ্ধি পায়।

চালের পানি তৈরির পদ্ধতি:
১ কাপ চাল ভালোভাবে ধুয়ে ২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন। ৩০ মিনিট পর চাল সিদ্ধ করুন। ঠাণ্ডা হলে পানি ছেঁকে নিয়ে ব্যবহার করুন। এটি সহজলভ্য, প্রাকৃতিক এবং বিনামূল্যে চুল ও ত্বকের যত্নের জন্য ব্যবহার করা যেতে পারে।

চালের পানি ব্যবহার করে ত্বক ও চুলের যত্ন নিলে রসায়নমুক্ত, প্রাকৃতিক ও স্বাস্থ্যকর ফলাফল পাওয়া যায়। নিয়মিত ব্যবহার করলে তা আপনার সৌন্দর্যকে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৫   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম
ভোলায় হতদরিদ্রদের মাঝে করিম–বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ
নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
দৌলতখানে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
লালমোহনে অটোরিকশা চালক হত্যা আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, রহস্য উদঘাটন
ভোলায় দলীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
ভোলায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে দুর্ভোগে চরাঞ্চলবাসী
তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫

আর্কাইভ