ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা।

 

ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অরবিস ইন্টারন্যাশনাল-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন।

প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন এবং ১০ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে অরবিস ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতালসমূহ, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো।

কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পিকেএসএফ-এর সহযোগী ১১টি সংস্থার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনগণের সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:২৩   ২১৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


● বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
● মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞাতজুমদ্দিনে জেলেদের সতর্ক করল মৎস্য বিভাগ
● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: ইরান
● লালমোহনে ছাত্রদলের নতুন কমিটি, আনন্দ মিছিল
● জ্বর নিয়ে ফিরছেন দূর শহর থেকেভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী
● মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ
● ইলিশায় বায়োগ্যাস পল্লীর যাত্রা শুরু, কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
● সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত
● জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি

আর্কাইভ