তরিকুল ইসলাম কায়েদকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » তরিকুল ইসলাম কায়েদকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



ভোলাবাণী রিপোর্ট ॥

ভোলা জেলা বিএনপির কমিটিতে ৬নং যুগ্ম-আহবায়ক হিসেবে তরিফুল ইসলাম কায়েদকে মনোনীত করায় তাকে বিএনপিসহ অঙ্গসংগঠন নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। সোমবার (১৩ই অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় পেডে ভোলা জেলা বিএনপি কার্যালয় পাঠানো হয়।

 

ভোলা জেলা বিএনপির যুগ্ন- আহবায়ক তরিফুল ইসলাম কায়েদ

খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হলে ভোলার সদর উপজেলা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও পৌরসভার বিএনপি নেতা কর্মীরা ফুল নিয়ে সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপি আমাকে যে মূল্যায়ন করেছে আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুরসহ ভোলা জেলা বিএনপির আহবায় গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমকে ধন্যবাদ।

নেতাকর্মীদের উপস্থিতি এবং দলীয় শ্লোগানে উজ্জীবিত ছিল তার এলাকা। বিকেল চারটায় নেতা তোমাদের নিয়ে ভোলায় আসনের ধানের শীষের আশাবাদী মনোনয়ন প্রার্থী ভোলা জেলা বিএনপির আহবায় ক গোলাম নবী আলমগীরের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ভোলা বিভিন্ন ইউনিয়নে।

উল্লেখ্য, ভোলার পরিচ্ছন্ন রাজনীতিক সাবেক ছাত্রদল ও যুবদল নেতা জনাব তরিকুল ইসলাম কায়েদ খান ইতিপূর্বে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও ভোলা জেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং হোটেল প্যাপিলনের স্বত্বাধিকারী। গনমাধ্যম বান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব তরিকুল ইসলাম কায়েদ খান দৈনিক অমৃতালোক পত্রিকার পরিচালক ও মাল্টিমিডিয়া সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২:১৮:১৯   ২৫৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ