পিজি হাসপাতালে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে

প্রথম পাতা » ঢাকা » পিজি হাসপাতালে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



প্রেস বিজ্ঞপ্তি।। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি) প্রাঙ্গণে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনায় আনসার সদস্যদের ভূমিকা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবী করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদমাধ্যমে এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বাহিনী।

---

গত শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় হাসপাতালের ক্যান্সার ভবনে আল্ট্রাসনোগ্রাম সেবা নিতে আসা রোগীদের মধ্যে দৈনিক সীমা পূর্ণ হওয়ার কারণে ছোটখাটো বাগবিতণ্ডা সৃষ্টি হয়। দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে পৃথক করেন।
এরপর হাসপাতালের রেজিস্ট্রার কক্ষে অনধিকার প্রবেশ করে দুই ব্যক্তি উত্তেজনাপূর্ণ আচরণ শুরু করেন। আনসার সদস্যরা মব নিয়ন্ত্রণে এনে চিহ্নিত দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
প্রেস রিলিজে আরও বলা হয়েছে, দায়িত্বে থাকা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, ধৈর্য ও সংযম প্রদর্শন করেছেন। কোনো সাংবাদিককে বাধা প্রদান বা সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছে। সরকারি স্থাপনা, চিকিৎসা প্রতিষ্ঠান ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে তাদের সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এতে তীব্রভাবে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, তা প্রত্যাহার করা হোক।

বাংলাদেশ সময়: ১০:২৩:১৭   ৫৩৭ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ঢাকা’র আরও খবর


● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
● নতুন দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্পিকার হাফিজ উদ্দিন
● দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
● নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম
● জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
● রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
● ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
● ১.২৫ কোটি টাকা আত্মসাৎ তোফায়েলের বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২২ জুন
● বন্ধ কলকারখানা পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আর্কাইভ