চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



---চরফ্যাশন অফিস,ভোলাবাণী।।

চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ঝাল মুড়ি বিক্রেতার প্রহারে ঐবিদ্যালয়ের দপ্তরী গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে। আহত দপ্তরী শ্যামল চন্দ্র দাসকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের বাহিরে এবং প্রধান শিক্ষকের কক্ষে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

দপ্তরী শ্যামল চন্দ্র দাস অভিযোগ করেন, বিদ্যালয়ের সামনের ঝালমুড়ির দোকানের মালামাল রাখার জন্য এক বছর আগে প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নির্দেশে দোকানী হোসেনকে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষের চাবি দেন দপ্তরী শ্যামল চন্দ্র দাস। সম্প্রতি তিনি জানতে পারেন হোসেনের ছেলে স্কুলের ঐরুমে রাতে আজে বাজে লোক নিয়ে আড্ডা দেন এবং জুয়া খেলেন। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে জানালেও কোন গুরুত্ব দেননি। গতকাল বৃহস্পতিবার সকালে দপ্তরী শ্যামল চন্দ্র দাস ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে চাবি চাইলে হোসেন এবং তার ছেলে শামীম তাকে মারধর করেন।এসময় তাদের কবল থেকে রক্ষা পেতে শ্যামল দৌড়ে প্রধান শিক্ষকের কক্ষে  আশ্রয় নিয়ে তাকে রক্ষায় সহায়তা চান। কিন্ত  প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে গ্লাস দিয়ে তার হাতে আঘাত করেন এতে গ্লাস ভেঙ্গে তার হাত কেটে যায়।

প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, আমি তাকে গ্লাস দিয়ে আঘাত করেছি এতে তার হাত কেটেছে এ অভিযোগ সঠিক নয়,শ্যামল পাশের রুমে গিয়ে গ্লাস দিয়ে নিজের হাত নিজে কেটেছে। ঝালমুড়ি বিক্রেতাকে বিদ্যালয় কক্ষের চাবি আমার নির্দেশে দেয়নি, শ্যামল সকালে আসতে পারেনা একারণে সে হোসেনকে চাবী দিয়েছে, এজন্য সে দায়ী।

ঝাল মুড়ি বিক্রেতা হোসেনের কাছে শ্যামলের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা বলেন আমি অসুস্থ্য কথা বলতে পারবো না।

চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, শ্যামলের ডান হাত দুই ইঞ্চি পরিমান কাটা গেছে,৫টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও তার শরীরে মারধরের একাধিক চিহ্ন আছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:১০   ২০৮ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


● চরফ্যাশনে মহাসড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী-পর্যটক
● ভোলায় ‘মৎস্য পদক-২০২৬’ পেল এফডিএ
● মিয়ানমারে পাচারকালে চরফ্যাশন থেকে ২৯৩ বস্তা সার জব্দ, আটক-৪
● শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
● চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
● পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
● চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
● খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
● বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
● চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ