
ছোটন সাহা।।ভোলাবাণী।।
নৃত্য প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে টানা তৃতীয় বারের মত স্বর্ণপদক পেয়েছেন ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকা গুহ। সম্প্রতি অসাধারণ নৃত্যকলা ও মঞ্চ মাতানো পরিবেশনার মাধ্যমে জয় করেছেন জাতীয় নৃত্য প্রতিযোগিতার “সেরার সেরা স্বর্ণপদক চ্যাম্পিয়ন”। সাংস্কৃতিক সংগঠন নৃত্যময় তাকে এ পুরস্কার দিয়েছে।
নৃত্যময় জাতীয় নৃত্য প্রতিযোগীতায় সেরার সেরা স্বর্ণপদক দিয়েছে তাকে। এই নিয়ে জাতীয় পর্যায়ে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন স্বস্তিকা |
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে স্বস্তিকা গুহ সবার নজর কেড়ে নেন। তার অনবদ্য পরিবেশনা বিচারক ও দর্শক সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।
ভোলার মাটিতে জন্ম নেয়া প্রতিটি প্রতিভা যেন দেশ-বিদেশে আলোকিত হয়, সেটিই প্রত্যাশা করছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।
বাংলাদেশ সময়: ১১:৪২:২৩ ২৯২ বার পঠিত | নৃত্যশিল্পীস্বস্তিকা গুহ