তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



---আবদুল মান্নান তামিম।। ভোলাবাণী।।

ভোলার জেলার তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলায় নদী পথে পাচারকালে ৫৫ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ। স্থানীয় জনতা সার আটক করে পুলিশে খবর দিলে পাচারকারী পালিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান। চোরাই চক্রে জড়িতদের রক্ষা করতে জোড় চেষ্টা চালাচ্ছেন স্থানীয় একটি গ্রুপ।


থানা ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তজুমদ্দিন টু মনপুরা রুটের সি-ট্রাকে সার উঠানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে বাঁধা দেন। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করেন। জব্দকৃত ৫৫ বস্তা সারের মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা  ধারণা করা হচ্ছে।


শশীগঞ্জ ঘাটের টোল আদায়কারী মোঃ নুরনবী জানান,সি-ট্রাক যোগে মনপুরা নেয়ার উদ্দেশ্যে সারগুলো ঘাটে রেখে নসিমন সহ চালক চলে যায়। ঘাট শ্রমিকরা সী-ট্রাকে উঠানোর সময় এলাকার কয়েকজন বাঁধা দেওয়ায় থানায় খবর দিলে পুলিশ এসে জব্দ করেন।


উপজেলা কৃষি অফিসার মো. ইব্রাহিম আসাদ জানান, কোথায় থেকে কাহারা কিভাবে সারগুলো এনেছে, তাহা সুনির্দিষ্ট ভাবে এখনো সনাক্ত করা যায়নি। তবে তজুমদ্দিনের বিসিআইসি সার ডিলারের রেজিস্ট্রার ও কাগজপত্র যাচাই করা হইতেছে।


তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. মহব্বত খান বলেন, স্থানীয় জনতা কর্তৃক ধৃত ৫৫ বস্তা সার থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৫:১৪   ৩৩০ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি বিভাগের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত ॥

আর্কাইভ