চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



চরফ্যাশন অফিস,ভোলা বানী।।

ভোলার চরফ্যাশনের চর আফজাল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ মিলন নক্তিকে ফাঁসাতে স্ত্রী জাহানারা বেগম ও শিশু পুত্র আবিরকে (৮) হত্যার মামলায় জাহানারার স্বামী মাহাবুব আলম এবং দেবর ইব্রাহিমকে আমৃত্যু  কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন চরফ্যাশন (চৌকি)  আদালতের অতিরিক্ত দায়রা জজ শওকত হোসাইন। গতকাল বুধবার দুপুরে মামলায় অভিযুক্ত তিন আসামীর উপস্থিতে এ রায় ঘোষনা করা হয়। এমামলার আসামী শশুড় মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। দন্ডিত আসামী  মাহাবুব ও ইব্রাহিম সহোদর ভাই,  তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে। এছাড়া মামলার আরেক আসামী মোর্শেদা খাতুন ঘটনার সাথে জড়িত থাকার প্রমান না পাওয়ায় চার্জশিট প্রদান কালে তার নাম বাদ দেয়া হয়েছে।

মামলার সুত্রে জানাগেছে, ২৪ শতাংশ জমি নিয়ে মামা মিলন নক্তির সঙ্গে আসামী মাহাবুবের বিরোধ ছিলো। বিরোধের অংশ হিসেবে মামা মিলন নক্তিকে ফাঁসাতে আসামী মাহাবুব তার ভাই ইব্রাহিমসহ অপর আসামীদের সহযোগীতায় ২০১৮সনের ২৯ মার্চ রাতে তার স্ত্রী জাহানারা বেগম এবং শিশু পুত্র আবির (৮)কে হত্যা করে। এঘটনায় হত্যা কান্ডের শিকার জাহানারার পিতা সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে ৩০মার্চ জামাতা মো. মাহাবুব,বেয়াই মো.মন্নান মাঝি,শাশুড়ী মোর্শেদা খাতুন,জামাতার ভাই মো. ইব্রাহিমকে আসামী করে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করে।

এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট হযরত আলী হিরণ। অপর দিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবি  এডভোকেট  মাঈনুল ইসলাম নাবিল সরমান।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০২   ১৩২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


নবান্ন উৎসবে মাঠে ধান কাটলেন চরফ্যাশনের ইউএনও
কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিবচরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড

আর্কাইভ