চরফ্যাশনে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা

প্রথম পাতা » দক্ষিণ আমেরিকা » চরফ্যাশনে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



---চরফ্যাশন অফিস,ভোলা বানী।।

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখমের ঘটনায় দক্ষিণ আইচা থানায় মামলা হয়েছে। আহত রেজাউল করিম খন্দকারের ভাই ইউছুফ বাদী হয়ে অভিযুক্ত আবুল হোসেনসহ ৯জনকে আসামী করে সোমবার রাতে দক্ষিণ আইচা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাষ্টারসহ বিএনপি’র  আট নেতাকর্মীকেও আসামী করা হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি মো.এরশাদুল হক ভূঁইয়া এতথ্য নিশ্চিত করে জানান, যে কুপিয়েছে মামলায় তাকে ৩নম্বর এবং বাকী আট জনকে হুকুমের ও সহযোগী হিসেবে আসামী করা হয়েছে।তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার বলেন,রেজাউল করিম খন্দকারের উপর হামলাকারী আবুল হোসেন আমাদের দলের পদ পদবীধারী কেউ না। সিসিটিভি ফুটেজে হামলাকারী একমাত্র আবুল হোসেন হলেও মামলায় আবুল হোসেনকে তিন নম্বর আসামী করা হয়েছে। আমাকে এবং থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদারসহ বিএনপি’র আট জন নেতাকর্মীকে জড়ানোর বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা মুলক। প্রকাশ্যে দিবালকে ঘটে যাওয়া একটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামী করায় এনিয়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতা রেজাউল করিমকে কুপিয়ে জখমের ঘটনার প্রত্যক্ষদর্শী দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ী নুরনবী, মিজানুর রহমান ও সবুজ জানান, রেজাউল করিম খন্দকারকে এক ব্যাক্তি পিছন থেকে কুপিয়েছে। প্রত্যক্ষদর্শী নুরনবী জানান হামলাকারীর নাম আবুল হোসেন।

দক্ষিণ পূর্ব চর আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.বজলুর রহমান মোবাইল ফোনে  বলেন,যৌথ কৃষি খামারের আংশিক জমি নিয়ে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার বিরোধ করে আসছে। রেজাউল করিম ২০০৪/২০০৫ সনে কিছু জমি দোকোর বন্দবস্ত নেন যা ২০২৪ সনে বাতিল করে আমাদের পক্ষে রায় হয়েছে। আবুল হোসেনসহ চরে অবস্থানরত যৌথ খামারের সদস্যরা জমি চাষাবাদ এবং দেখাশুনা করে আসছে।

আবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম মোবাইল ফোনে বলেন, রবিবার সকালে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকারের নেতৃত্বে দুইটি স্পিড বোট এবং একটি ট্রলারে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ওই চরে যায়। তাদের দেখে আবুল হোসেনসহ জমিতে চাষাবাদ কাজে নিয়োজিত শ্রমিকরা ভয়ে পার্শ্ববর্তী বাগানে পালিয়ে যায়। পরে তারা আমার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। এসময় তারা আমাকে বেধরক পিটিয়ে আহত করে ফেলে যায়। এর আগে রেজাউল করিম খন্দকার ঘরে ঢুকে আমাকে ধর্ষনের চেষ্টা করে। আমি তাকে বাবা ডেকে ইজ্বত নষ্ট না করার আকুতি জানাই। আমি তাদের কাছে খাওয়ার জন্য পানি চাইলে রেজাউল করিম তার সঙ্গে থাকা লোকজনকে প্রসাব করে পানি দিতে বলেন।

চরে গিয়ে আবুল হোসেনের স্ত্রীকে ধর্ষনের চেষ্টা এবং তাকে মারধরের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার বলেন, আমার জানামতে ঐচরে আলমগীর চৌকিদারের একটি ঘর আছে,আবুল হোসেনের কোন ঘর নাই। এর বাহিরে আমার কোন বক্তব্য নাই।

জমি চাষাবাদের কাজে নিয়োজিত শ্রমিক শাহাবুদ্দিন,নবী আলম ও অহিদ বলেন, রবিবার সকালে রেজাউল করিম খন্দকার দুইটি স্পিড বোট এবং একটি ট্রলারে অর্ধশতাধিক লাঠিয়াল নিয়ে এই চরে আসেন। তাদের দেখে আবুল হোসেনসহ আমরা পার্শ্ববর্তী বাগানে পালিয়ে যাই। পরে তারা আবুল হোসেনের স্ত্রীকে মারধর করে,ঘরের আসবাব পত্র ভাংচুর ও মালামাল লুটে নেন আমরা তাকে অচেতন অবস্থায় পেয়ে চিকিৎসার ব্যবস্থা করি। স্পিড বোট ড্রাইভার শাহীন বলেন, বিএনপি নেতা রেজাউল করিমের নেতৃত্বে আমাদের দুইটি স্পিড বোটে ২০জন লোক ওই চরে গিয়েছেন। সেখানে তারা কি করেছেন তা আমরা দেখিনি, তারা আমাদেরকে  বোটের কাছে থাকতে বলেছে।

স্ত্রীর উপর এমন নির্যাতনের ঘটনা সহ্য করতে না পেরে ক্ষোভে আবুল হোসেন রেজাউল করিম খন্দকারের উপর এ হামলা চালাতে পারেন বলে স্থানীয়দের ধারণা ।

জানাযায়, ১৭ আগস্ট সকালে বিএনপি নেতা রেজাউল করিমের নেতৃত্বে কৃষক আবুল হোসেনের বসতঘর ভাংচুর লুটপাট ও তার স্ত্রী মনোয়ারা বেগমের উপর হামলা হয়। দুপুরের পর দক্ষিণ আইচা বাজারে রেজাউল করিম  খন্দকারকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ২৩:১১:২১   ২৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আমেরিকা’র আরও খবর


চরফ্যাশনে বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ৯ জনকে আসামী করে মামলা
ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ড্রাফ কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম নারী প্রেসিডেন্ট পেলো মেক্সিকো
ভারতীয় জ্যোতিষীর মত জুনেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু
ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু

আর্কাইভ