তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সোমবার, ১৮ আগস্ট ২০২৫



আবদুল মান্নান তামিম।।ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বাদলীপুর গ্রামে সুপারি চুরি করতে এসে গাছ থেকে পড়ে মো.নাছির (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার সময় উপজেলার শম্ভুপুর ইউনিয়ন বাদলিপুর গ্রামের মো.বজলু পাটোয়ারীর সুপারি বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মো. নাছির দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো চুরি করত। অনেকবার তাকে ধরে বিচার-সালিস করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে মারা গেছেন।

মো. রাহাত নামে এক ব্যক্তি জানান, আমি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতেছিলাম হঠাৎ সুপারি বাগানের ভিতরে বিকট একটি শব্দ শুনতে পাই পরে সেখানে গিয়ে দেখি এক ব্যক্তি গাছ থেকে পড়ে শুয়ে আছে। আমি ডাক চিৎকার করলে গঠনস্থলে অনেক লোকজন এসে দেখে লোকটিমৃত অবস্থায়পড়ে আছে। পরে তারা তজুমদ্দিন থানা পুলিশকে খাবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুপারি বাগানের মালিক রত্তন মিয়া বলেন,আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পাই আমার বাগানে এক ব্যক্তি গাছ থেকে পড়ে আছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে দেখি লোকটি মৃত অবস্থায় পড়ে আছে।

এদিকে নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, আমি আমার ঘরে কাজ করতেছি হটাৎ বাইরে হৈচৈ শুনেতে পাই। সেখানে গিয়ে দেখি আমার স্বামী গাছ থেকে পড়ে উত হয়ে পড়ে আছে। পরে স্বাভাবিকভাবে শুইয়ে দেখি আমার স্বামী মৃত অবস্থায় পড়ে আছে।

তিনি আরও জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য প্রায়ই চুরির সঙ্গে জড়িত ছিলেন। নিহত মো.নাছির দুই সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে হলেও বৈবাহিক সূত্রে তিনি শম্ভুপুর ইউনিয়ন বাদলীপুর গ্রামে বসবাস করতেন।

এ বিষয় তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান ভোলাবাণীকে জানান, গাছ থেকে পরে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪৬   ৩৭১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা
রাষ্ট্রপতির দায়িত্বে মেজর হাফিজ, নিজ জেলায় আনন্দ মিছিল
ব্লকনেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতির অভিযোগে সংবাদ সম্মেলন তজুমদ্দিনে জমি দখলে বাধা, পাওয়ার টিলার দিয়ে নারীকে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ
কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত তজুমদ্দিনে কৃষি কার্ড কার্যক্রমের উদ্বোধন
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি বিভাগের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ
তজুমদ্দিনে বিশাল আকৃতির গুইসাপ উদ্ধার, বনে অবমুক্ত
তজুমদ্দিনে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত ॥

আর্কাইভ