বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে র‌্যালী আলোচনা সভা -চেক বিতরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে র‌্যালী আলোচনা সভা -চেক বিতরণ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধি :

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র‌্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে আলোচনা সভা

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১২ আগস্ট ২০২৫ সকাল ১১:০০ ঘটিকায় বোরহানউদ্দিন পরিষদ সভাকক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এসময় তিনি বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি।

পরে ২ জন যুবকের মাঝে ২ লাখ ৫০ হাজার ল টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে র‌্যালী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান
বোরহানউদ্দিন উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক এইচ এ শরিফ, সাংবাদিক মিজানুর রহমান ও সাইফুল সহ প্রশিক্ষণ রত শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী গন উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:১৫   ১৭৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এফডিএ’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ চরফ্যাশনে মালচিং প্রযুক্তিতে সবজি চাষে নতুন সম্ভাবনা
এক বক্স নীতি বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতের রাজনৈতিক উচ্চাভিলাষ দায়ী : ওবায়েদ বিন মোস্তফা
ভোলায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
১৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
নিরাপদ দুধ বিপণনে নতুন দিগন্তের সূচনাভোলায় এটিএম মিল্কবুথ স্থাপন
শিক্ষায় আধুনিকীকরণে গুরুত্ব দিয়ে ভোলায় সেমিনার
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনা বিকাশে ভূমিকা রাখবে : জেলা প্রশাসক
শশীভূষনে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
দেড়যুগ পর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

আর্কাইভ