আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহীম

প্রথম পাতা » প্রধান সংবাদ » আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহীম
সোমবার, ১১ আগস্ট ২০২৫



মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলা জেলা দৌলতখান উপজেলা আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের শুভ উদ্বোধন করেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম।

 

আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন-হাফিজ ইব্রাহীম

১০ আগস্ট রবিবার দুপুরে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আকবর হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তিনি বলেন,শিক্ষক -কর্মচারীদের বিদ্যালয়ের সময়ের প্রতি দায়িত্বশীল হতে হবে। সময়মত বিদ্যালয়ে আসার জন্য সময়কে মুল্যায়ন করতে হবে। কারণ আপনারাই হলেন মানুষ গড়ার কারিগর। আপনাদের থেকেই ভবিষৎ প্রজন্ম সময়ের মুল্যায়ন শিখবে।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের বলেন, ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম তার প্রতি আমরা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কৃতজ্ঞ। ডিজিটাল হাজিরা মেশিন হওয়ার কারণে আমার বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীরা যথাসময়ে উপস্থিত হবে বলে আমি আশাবাদী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাজাহান সাজু,দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম ফরিদ মাস্টার,বোরহানউদ্দিন পৌরসভা যুবদলের সভাপতি মোঃ হেলাল মুন্সী,বোরহানউদ্দিন পৌরসভা সাবেক ছাত্রদল সভাপতি স্বাধীন চৌধুরী সুমন সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক স্থানীয় বিএনপি নেতাকর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ৭:৫৭:২৭   ৩৭৩ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দিতে হবেভোলায় শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক ও সামাজিক সমস্যা নিয়ে সেমিনার
জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
মেঘনায় বালুদস্যুদের দৌরাত্ম্য, ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন
রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার
ভাসমান বাজার ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
লালমোহনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
শশীভূষণের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
নিবন্ধনের স্বীকৃতি পেল ‘বিবা’, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার

আর্কাইভ