
ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। গাজা ভূখণ্ডে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে এই উপত্যকাটিতে এমন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১২ জনে। এদের মধ্যে ৯৮ জনই শিশু। শনিবার বৃটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৪৯১ জন আহত হয়েছেন। এদিকে ইসরাইল গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা ঘোষণা করার পর জানা গেছে, শহরটি খালি করার জন্য ৭ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা।
বাংলাদেশ সময়: ৯:৫৬:২৭ ২০৩ বার পঠিত | অনাহার-অপুষ্টিতে গাজামৃত্যু