তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
শনিবার, ৯ আগস্ট ২০২৫



আবদুল মান্নান তামিম।। ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়নে বাক-প্রতিবন্ধী কবির (৩৫) হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধনশুক্রবার (০৮ জুলাই) বিকেল ৩ টায় উপজেলার শম্ভুপুর ইউনিয়ন বাংলাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ খাসের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাসের হাট বাজারের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ।

এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কবির হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা। কবির একজন বাক-প্রতিবন্ধী সে কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি , অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। একজন বাক-প্রতিবন্ধী হত্যার ৩ দিন পর তার লাশ পুকুরে পাওয়া যায়।

কবির নিখোঁজ হওয়ার পর তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে পুকুরে থেকে কবিরের লাশ উদ্ধারের পর থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি তজুমদ্দিন থানা পুলিশ। এবং প্রশাসন জড়িতদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। একজন বাক-প্রতিবন্ধী যদি নিরাপদ না থাকে, তবে আমরা জনগন কোথায় যাবো ? কবিরকে গুমের পর হত্যা করা হলেও সাধারণ মৃত্যু বলে প্রশাসন শুধু টালবাহানা করছে। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যার সঙ্গে জড়িত সকলের কঠোর শাস্তি দাবি করছি। প্রশাসন যদি সুষ্ঠু তদন্তে ব্যর্থ হয়, তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।

উল্লেখ্য, গত ১ আগষ্ট শম্ভুপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বাড়ীর পাশে পরিত্যাক্ত পুকুরে ভাসমান অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করা হয়। কবিরকে হত্যার পর পানিতে ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৫:১৫:১৯   ১৫৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।

আর্কাইভ