ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।

প্রথম পাতা » তজুমদ্দিন » ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।
বুধবার, ৬ আগস্ট ২০২৫



তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলাবাণী।। 

ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুত রাখার দায়ে চার ফার্মেসীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা ভ্রাম্যমান আদালতেবুধবার ৬ আগস্ট উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ দেবনাথ ।

তিনি জানান, বিক্র‍য় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে সদরের জননী মেডিকেলকে দুই হাজার টাকা, আঁখি মেডিকেলকে চার হাজার হাজার টাকা, শামীম মেডিকেলকে এক হাজার টাকা ও পুতুল মেডিকেলকে এক হাজার টাকা করে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুযায়ী ৪০ এর গ ধরায় জরিমানা করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ঔষধ প্রশাসন এর জেলা কার্যালয়ের ড্রাগ সুপার সুমন বিশ্বাস ও তজুমদ্দিন থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:২০:২৯   ১৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-১৫
তজুমদ্দিনে অভ্যন্তরীণ জলবায়ু বাস্তচ্যুতি ও টেকসই পুনবাসনে সেমিনার অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিনে অটোরিকশা চালককে নির্মমভাবে হত্যার অভিযোগ
১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আর্কাইভ