আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : চরফ্যাশনে নাজিমুদ্দিন আলম

প্রথম পাতা » চরফ্যাশন » আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : চরফ্যাশনে নাজিমুদ্দিন আলম
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



---

চরফ্যাশন অফিস।।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। ১৭ বছর তারা

সারা দেশে গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পারিয়ে যেতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার  চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন বলেন, ২০০৮ সাল থেকে এই দেশের মানুষ গণতান্ত্রিক নিয়মে ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ চুরমার করে দিয়েছিল। শেখ হাসিনার নির্দেশে বিচারকার্য পরিচালিত হতো। তারা ছাত্রলীগ ও যুবলীগকে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিল। নাজিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে, আগামী রোজার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আলম বলেন, বিএনপি হলো সাধারণ জনগণের দল। তারা গণতান্ত্রিক নিয়মে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ গঠন করবে। এ দেশের মানুষ চায় জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণ ভোট দিতে চায়, তারা বারবার ব্যর্থ হয়েছিল। গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গত ১৬ বছর বিএনপি লড়াই করেছে।


পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম মিন্টিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ইসলামী আসলামী।সাবেক আপ্যায়ন  বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউছ, উপজেলা  যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দল সভাপতি মীর আআবুল  কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪৮   ২৪১ বার পঠিত  |







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


শিক্ষক পিটানোর মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে
চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ
পুনরায় সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সম্পাদক কামাল গোলদারচরফ্যাশন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খাল-বিলে বাড়ছে চায়না রিং জাল ও কারেন্ট জালের ব্যবহারচরফ্যাশনে রিং জালের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
বোম্বাই মরিচে ভাগ্য বদল আবদুর রহিমের
চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড
চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা
২৬ চিকিৎসকের পদ শূন্য, সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা

আর্কাইভ